ট্যুর প্যাকেজ বাছাইয়ের সময় এই ৫টি বিষয় অবশ্যই চেক করুন

By arifunixpress March 28, 2026

ট্যুর প্যাকেজ নিবেন? আগে এই ৫টি বিষয় অবশ্যই চেক করুন!

দেখে শুনে প্যাকেজ না নিলে পরে কিন্তু বড় ঝামেলায় পড়তে পারেন।

অনেকেই ছুটির সময় বা ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তখন বিভিন্ন ট্রাভেল এজেন্সির ট্যুর প্যাকেজ দেখে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু অনেক সময় দেখা যায়—প্যাকেজে যা বলা হয়েছিল বাস্তবে তা পাওয়া যায় না। ফলে ভ্রমণের আনন্দ নষ্ট হয়ে যায়।

তাই ট্যুর প্যাকেজ নেওয়ার আগে এই ৫টি বিষয় অবশ্যই ভালোভাবে যাচাই করুন।

১. প্যাকেজে কী কী ইনক্লুড আছে তা পরিষ্কারভাবে জেনে নিন

হোটেল, এয়ার টিকিট, ট্রান্সফার, ব্রেকফাস্ট বা ট্যুর স্পট ভিজিট—কোন কোন সার্ভিস প্যাকেজে আছে তা বিস্তারিত জেনে নিন। অনেক সময় কম দামের প্যাকেজে গুরুত্বপূর্ণ অনেক কিছুই অন্তর্ভুক্ত থাকে না।

২. হোটেলের মান ও লোকেশন চেক করুন

হোটেল ৩ স্টার নাকি ৪ স্টার? শহরের কেন্দ্রের কাছে নাকি অনেক দূরে? এই বিষয়গুলো আগে থেকেই জেনে নেওয়া জরুরি, কারণ হোটেলের লোকেশন পুরো ট্যুর অভিজ্ঞতাকে প্রভাবিত করে।

৩. এয়ার টিকিট ও ফ্লাইট ডিটেইলস যাচাই করুন

ডাইরেক্ট ফ্লাইট নাকি ট্রানজিট? কোন এয়ারলাইন্স? ফ্লাইট টাইম কেমন? এগুলো আগে থেকেই জেনে নিলে ভ্রমণের সময় অপ্রত্যাশিত ঝামেলা এড়ানো যায়।

৪. লুকানো খরচ আছে কিনা দেখুন

অনেক প্যাকেজে শুরুতে কম দাম দেখানো হয়, কিন্তু পরে বিভিন্ন চার্জ যোগ হয়ে মোট খরচ বেড়ে যায়। তাই আগে থেকেই জেনে নিন—ভিসা ফি, সিটি ট্যাক্স, ট্যুর গাইড ফি ইত্যাদি আলাদা লাগবে কিনা।

৫. এজেন্সির অভিজ্ঞতা ও রিভিউ যাচাই করুন

যে ট্রাভেল এজেন্সি থেকে প্যাকেজ নিচ্ছেন তাদের অভিজ্ঞতা, কাস্টমার রিভিউ এবং সার্ভিস কেমন তা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।

ভ্রমণ মানেই আনন্দ। কিন্তু ভুল প্যাকেজ বেছে নিলে সেই আনন্দ মুহূর্তেই হতাশায় পরিণত হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করুন এবং অভিজ্ঞ ট্রাভেল এক্সপার্টের সাহায্য নিন।

Travel Bright সবসময় চেষ্টা করে সঠিক তথ্য, নির্ভরযোগ্য সার্ভিস এবং ঝামেলাহীন ট্যুর অভিজ্ঞতা দিতে।

আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করতে চাইলে আজই যোগাযোগ করুন Travel Bright এর সাথে।

ট্রাভেল ব্রাইট: 01637-231764, 01602-325222, 01602-325223, 01637-231765 (WhatsApp Available)

অথবা সরাসরি চলে আসুন আমাদের গুলশান অফিসে ।

Our Address: Unit-6B,CWS (6) 8, Gulshan Grace, South Avenue, Gulshan-1. Dhaka 1212

Email: info.travelbright@gmail.com

Latest Blogs